শিমলায় একটি বাড়ি থেকে মাদক উদ্ধার,গ্রেফতার এক যুবক
শিমলা, ১১ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় মাদক বিরোধী অভিযানে বড়ো সাফল্য পুলিশের। শুক্রবার বালুগঞ্জ থানার অন্তর্গত চৌরা ময়দান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয় পুলিশ। তল্লাশির সময় প্রায় এক কিলোগ্রাম আফিম, দুটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র এব
শিমলায় একটি বাড়ি থেকে মাদক উদ্ধার,গ্রেফতার এক যুবক


শিমলা, ১১ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় মাদক বিরোধী অভিযানে বড়ো সাফল্য পুলিশের। শুক্রবার বালুগঞ্জ থানার অন্তর্গত চৌরা ময়দান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয় পুলিশ। তল্লাশির সময় প্রায় এক কিলোগ্রাম আফিম, দুটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র এবং নগদ ২ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ নির্ভরযোগ্য তথ্য পায় যে চৌরা ময়দানের একটি বাড়িতে আফিম মজুত করা আছে। এই তথ্যের ভিত্তিতে, পুলিশে বাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় পুলিশ ৯৯১ গ্রাম আফিম, দুটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র এবং নগদ ২,১২,০০০ টাকা উদ্ধার করে। পুলিশ উদ্ধারকৃত জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে ।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, গ্রেফতারকৃত যুবকের নাম সুরিন্দর সিং। তিনি শিমলার চৌরা ময়দানের বাসিন্দা। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জব্দ করা আফিমের উৎস কোথায় ছিল এবং এই ঘটনায় অন্য কোনও ব্যক্তি জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande