মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গের তিন জেলায় লাল সতর্কতা
কলকাতা, ১১ জুলাই (হি. স.): রাজ্যে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সাংবাদিক বৈঠকে আবহ বিদ অন্বেষা ভট্টাচার্য জানান, আসাম ও বাংলাদেশের উপর জোড়া ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অ
অন্বেষা ভট্টাচার্য


কলকাতা, ১১ জুলাই (হি. স.): রাজ্যে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সাংবাদিক বৈঠকে আবহ বিদ অন্বেষা ভট্টাচার্য জানান, আসাম ও বাংলাদেশের উপর জোড়া ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হবে।শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। অন্যান্য জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও রথযাত্রার দিন উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande