নভেম্বরে দুই ম্যাচের ফুটবল সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে ভারত
কলকাতা, ১১ জুলাই (হি.স.): দুই দেশের মধ্যে শতবর্ষব্যাপী ক্রীড়া সম্পর্ককে স্মরণীয় করে রাখতে ‘খেলার মাধ্যমে ঐক্যের ১০০ বছর’ উদযাপনের অংশ হিসেবে, ভারতের পুরুষ ফুটবল দল নভেম্বর মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুই ম্যাচের একটি আন্তর্জাতিক প্রীতি সিরিজ
নভেম্বরে দুই ম্যাচের ফুটবল সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারত


কলকাতা, ১১ জুলাই (হি.স.): দুই দেশের মধ্যে শতবর্ষব্যাপী ক্রীড়া সম্পর্ককে স্মরণীয় করে রাখতে ‘খেলার মাধ্যমে ঐক্যের ১০০ বছর’ উদযাপনের অংশ হিসেবে, ভারতের পুরুষ ফুটবল দল নভেম্বর মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুই ম্যাচের একটি আন্তর্জাতিক প্রীতি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে।

ব্লু টাইগার্স ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে এবং ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান এনজেড স্টেডিয়ামে অল হোয়াইটসের মুখোমুখি হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউ জিল্যান্ড সফরকালে এই ঘোষণাটি করা হয়।

এই সিরিজটি ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশগ্রহণকারী নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতকে একটি মূল্যবান পরীক্ষার সুযোগ করে দেবে। দল দুটি সর্বশেষ ২০১৮ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে মুখোমুখি হয়েছিল, যেখানে সুনীল ছেত্রীর একটি গোল সত্ত্বেও নিউ জিল্যান্ড ২-১ গোলে জয়লাভ করে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande