কলকাতা ফুটবল লিগের খেলায় মোহনবাগান প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঠচক্র, সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব, সায়নও
কলকাতা, ১১ জুলাই (হি. স.) : খেলা সোমবার, সাংবাদিক সম্মেলনের তোড়জোড় রবিবার। কলকাতা ফুটবল লিগে অভিযান শুরুর আগেই সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই, সোমবার ঘরের মাঠে অর্থাৎ নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগা
কলকাতা ফুটবল লিগের খেলায় মোহনবাগান প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঠচক্র, সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব, সায়নও


কলকাতা, ১১ জুলাই (হি. স.) : খেলা সোমবার, সাংবাদিক সম্মেলনের তোড়জোড় রবিবার। কলকাতা ফুটবল লিগে অভিযান শুরুর আগেই সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই, সোমবার ঘরের মাঠে অর্থাৎ নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগান মাঠে পাঠচক্রের বিরুদ্ধে নামবে সবুজ - মেরুন। সেই ম্যাচকে সামনে রেখেই ১২ জুলাই, রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে মোহনবাগান মাঠের মিডিয়া রুমে দলের প্রাক্ - ম্যাচ সাংবাদিক সম্মেলন হবে।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন দলের প্রধান কোচ বাস্তব রায় ও ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়। নতুন মরসুমের প্রথম ম্যাচের প্রস্তুতি, দলের পরিকল্পনা, প্রতিপক্ষকে ঘিরে ভাবনা এবং স্কোয়াডের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের বক্তব্য শোনার সুযোগ রয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।

উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনের পর বিকেল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হবে দলের অনুশীলন। সেই অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ওই সময় সাংবাদিক ও ফটোগ্রাফাররা মাঠে উপস্থিত থেকে অনুশীলন পর্যবেক্ষণ করতে পারবেন এবং ছবি তোলারও অনুমতি থাকবে। এরপর অনুশীলনের বাকি অংশ হবে সম্পূর্ণ রুদ্ধদ্বার।

কলকাতা লিগের প্রথম ম্যাচের আগে দলের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং কোচ - ফুটবলারের প্রতিক্রিয়া ঘিরে আগ্রহ থাকছে সমর্থক ও ফুটবল মহলে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande