
ওরাই, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে জেলার পুলিশ এবং সোয়াট নজরদারি দল একটি যৌথ অভিযান চালায়। শনিবার অভিযানের মাধ্যমে পুলিশ ডাকাতির মামলার সমাধান করেছে। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং চোরাই মালপত্র উদ্ধার করেছে।
এক পুলিশ আধিকারিক জানান যে, ১০ জুলাই লক্ষ্মী নারায়ণ আত থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে, ৭ জুলাই রাতে একটি গাড়িতে থাকা তিন থেকে চারজন দুষ্কৃতকারী তার বাইক থামিয়ে তাকে মারধর করে। তারা তার মোবাইল ফোন, বাইক এবং নগদ ৮,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ আত থানায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। শনিবার একটি তল্লাশি অভিযানের সময় বিবেক আহিরওয়ার, বিনয় কুমার এবং সাকিরকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে চোরাই মালপত্র, একটি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে হাজির করে, যেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয় ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন