গত জুনে ১,০২৫টি রেক আনলোড এনএফ রেলের
গুয়াহাটি, ১১ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি বছরের জুন মাসেও পণ্য পরিবহণে শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে। মাসজুড়ে এই জোনে মোট ১,০২৫টি পণ্য পরিবাহী রেক আনলোডিং করেছে এনএফ রেলওয়ে। আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ১১ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি বছরের জুন মাসেও পণ্য পরিবহণে শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে। মাসজুড়ে এই জোনে মোট ১,০২৫টি পণ্য পরিবাহী রেক আনলোডিং করেছে এনএফ রেলওয়ে।

আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ২০২৬-এর জুন মাসজুড়ে অত্যাবশ্যক ও শিল্পজাত পণ্যসামগ্রীর সুগম পরিবহণ নিশ্চিত করেছে এনএফ রেলওয়ে। এই অঞ্চলের বিভিন্ন গুডস শেডে খাদ্যশস্য, খাদ্য-উপযোগী সামগ্রী, সার, চিনি, কয়লা, লবণ ও ট্যাংক ওয়াগন সহ বিভিন্ন পণ্য সামগ্রী দক্ষতার সাথে পরিবহণ করা হয়েছে। এর ফলে যথাসময়ে পণ্য সরবরাহ সম্ভব হয়েছে এবং পণ্য পরিবহণ পরিষেবার নির্ভরযোগ্যতা আরও সুদৃঢ় হয়েছে।

প্রেস বার্তায় জানানো হয়েছে, পণ্যসামগ্রী পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর চাহিদা মেটানোর জন্য উৎসর্গীকৃত ছিল। অসমে সর্বাধিক ৫৮৯টি রেক আনলোড করা হয়েছে। এর মধ্যে ২৭২টি রেক ছিল অত্যাবশ্যক পণ্যের এবং ৩১৭টি রেকে আবশ্যকীয় পণ্যের। এটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এবং দৈনন্দিন উপভোক্তার চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। একই সময়ে ত্রিপুরায় ৬৮টি রেক, নাগাল্যান্ডে ২২টি, মণিপুরে ২০টি, অরুণাচল প্রদেশে আটটি এবং মিজোরামে পাঁচটি রেক আনলোড করা হয়েছে।

এছাড়া, পশ্চিমবঙ্গে ১৮৪টি এবং বিহারে ১২৯টি রেক আনলোড করা হয়েছে। এর মধ্যে অত্যাবশ্যক ও আবশ্যকীয় উভয় ধরনের পণ্য অন্তর্ভুক্ত ছিল, যা এই অঞ্চলে পণ্য সরবরাহ ব্যবস্থা, বাণিজ্যিক সংযোগ এবং অর্থনৈতিক কাজকর্ম আরও সুদৃঢ় হয়েছে।

অত্যাবশ্যক ও অন্যান্য পণ্য সামগ্রীর সুগম চলাচল জনসাধারণের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক কাজকর্মকে সহায়তা ও শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি স্তরে সুগম পর্যবেক্ষণ সম্পন্ন করার টার্ন-অ্যারাউন্ড টাইম এবং সামগ্রিক পণ্য আনলোডিঙের দক্ষতা বাড়াতে আরও সহায়তা করেছে, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande