পানিহাটির তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব গ্রেফতার, তোলাবাজি ও জমি দখলের অভিযোগে তদন্ত শুরু
উত্তর ২৪ পরগনা, ১১ জুলাই (হি. স.) : একাধিক তোলাবাজি ও বেআইনিভাবে জমি দখলের অভিযোগে পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয় বলে
হিমাংশু দেব গ্রেফতার


উত্তর ২৪ পরগনা, ১১ জুলাই (হি. স.) : একাধিক তোলাবাজি ও বেআইনিভাবে জমি দখলের অভিযোগে পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।পুলিশ সূত্রের দাবি, হিমাংশু দেবের বিরুদ্ধে খড়দহ থানায় একাধিক অভিযোগ দায়ের ছিল। অভিযোগগুলির মধ্যে তোলাবাজি এবং বেআইনিভাবে জমি দখলের মতো বিষয় রয়েছে। পাশাপাশি তাঁর নামে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির যুব রাজ্য কমিটির সদস্য জয় সাহা দাবি করেন, এই গ্রেফতারকেবল শুরু। তিনি নাম উল্লেখ না করে এক প্রাক্তন বিধায়কের বিরুদ্ধেও পুলিশ ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেন।তবে জয় সাহার এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। একইভাবে তৃণমূল কংগ্রেস বা অভিযুক্ত হিমাংশু দেবের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলির সব দিক খতিয়ে দেখে আইনানুগ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande