দেশভাগের রক্তাক্ত ইতিহাস সংরক্ষণে 'পার্টিশন মিউজিয়াম' গড়ার দাবি জাতীয় আর্ত ত্রাণ সমিতির
​কলকাতা, ১১ জুলাই (হি. স.) : দেশভাগের করুণ ও রক্তাক্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে রাজ্যে একটি ''পার্টিশন মিউজিয়াম'' (দেশভাগ সংগ্রহশালা) গড়ার দাবি তুলল জাতীয় আর্ত ত্রাণ সমিতি। শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থে
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা


​কলকাতা, ১১ জুলাই (হি. স.) : দেশভাগের করুণ ও রক্তাক্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে রাজ্যে একটি 'পার্টিশন মিউজিয়াম' (দেশভাগ সংগ্রহশালা) গড়ার দাবি তুলল জাতীয় আর্ত ত্রাণ সমিতি। শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই আবেদন জানানো হয়। এদিনের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল— দেশভাগ যন্ত্রণা স্বাধীনতা : রক্তাক্ত ইতিহাস সংরক্ষণে অঙ্গীকার।

​ঐতিহাসিক এই সংস্থার প্রতিষ্ঠাতা গোপাল মুখোপাধ্যায়ের উত্তরসূরিদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, দেশভাগের প্রেক্ষাপটে পাঞ্জাবের থেকেও অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলেন বাংলার মানুষ। ১৯৩৭ সাল থেকে আসন্ন স্বাধীনতার স্বরূপ এবং দেশভাগ প্রসঙ্গে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর সবিশেষ চিন্তাভাবনা এবং সেই পথে আগামী ভারতবর্ষ নির্মাণের ইতিহাস যাতে এই প্রস্তাবিত মিউজিয়ামে সুরক্ষিত স্থান পায়, সেই আশাপ্রকাশ করা হয়েছে।

​এদিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস অনুসন্ধিৎসু ও গবেষক সৌম্যব্রত দাশগুপ্ত এবং সৈকত নিয়োগী।

উল্লেখ্য, এই সাংবাদিক সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন ‘গোপাল পাঁঠা’ নামে অধিক পরিচিত ঐতিহাসিক ব্যক্তিত্ব গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় এবং তাঁর দুই বোন নীহারিকা মুখোপাধ্যায় ও নীতা মুখোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande