এখনই নিস্তার নেই! বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণ
কলকাতা, ১১ জুলাই (হি.স.): বৃষ্টি থেকে এখনই নিস্তার পাবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আরও অন্তত চার দিন কলকাতায় এমন বৃষ্টি চলবে। দক্ষিণের ৬টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ, ঝাড়
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস, হেরফের নেই তাপমাত্রায়


কলকাতা, ১১ জুলাই (হি.স.): বৃষ্টি থেকে এখনই নিস্তার পাবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আরও অন্তত চার দিন কলকাতায় এমন বৃষ্টি চলবে। দক্ষিণের ৬টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া, বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। এই দুইয়ের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই ওই অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande