পাঠ্য বইয়ের ভুলের বিষয়ে বড়ো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির
ভুবনেশ্বর, ১১ জুলাই (হি.স.): ওড়িশা সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে পাওয়া গুরুতর ভুলের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়ার ফৌজদারি তদন্তের নির্দ
পাঠ্য বইয়ের ভুলের বিষয়ে বড়ো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির


ভুবনেশ্বর, ১১ জুলাই (হি.স.): ওড়িশা সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে পাওয়া গুরুতর ভুলের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সম্পূর্ণ প্রক্রিয়ার ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী এসসিইআরটি (স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-এর পরিচালককে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপারের কাছে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। যাতে সম্পূর্ণ ঘটনাটির একটি সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত করা যায় এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।

উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী এর আগে পাঠ্যবইয়ের ভুলের কারণ অনুসন্ধানের জন্য উন্নয়ন কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিলেন। কমিটির জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এসসিইআরটি-র তৎকালীন পরিচালক এবং তিনজন সহকারী পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এছাড়াও, আরও ছয়জন সহকারী পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

শনিবার জানা গেছে, মুখ্যমন্ত্রীর সর্বশেষ নির্দেশ অনুসারে বিষয়টি শুধু বিভাগীয় পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এর বিরুদ্ধে ফৌজদারি তদন্তও করা হবে। সরকার জানিয়েছে যে, তদন্তকালে যেকোনও পর্যায়ে অবহেলা, অসদাচরণ বা ফৌজদারি দায়বদ্ধতা প্রকাশ পেলে, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande