পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, তুমুল উত্তেজনা ঘাটালে
পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই (হি.স.): দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঘিরে তুলকালাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ঘাটাল থানার অন্তর্গত বরদা চৌকান এলাকার ঘটনা। ছোট্ট শিশু দেবাংশু কুলে (৫) মায়ের সঙ্গে বাজারে এসেছিল। বাজার থেকে মায়ের আঁচল ধরে বাড়ি ফেরার সময়
পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, তুমুল উত্তেজনা ঘাটালে


পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই (হি.স.): দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঘিরে তুলকালাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ঘাটাল থানার অন্তর্গত বরদা চৌকান এলাকার ঘটনা। ছোট্ট শিশু দেবাংশু কুলে (৫) মায়ের সঙ্গে বাজারে এসেছিল। বাজার থেকে মায়ের আঁচল ধরে বাড়ি ফেরার সময়ে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক শিশুটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। ওই ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, রাস্তার ধারে গজিয়ে উঠেছে একাধিক দোকান। এছাড়াও গাড়ির দৌরাত্ম্য রয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পৌঁছন ঘাটালের বিধায়ক শীতল কপাট। বিধায়কের আশ্বাসে বেশ কিছুক্ষণ পরে অবরোধ উঠে যায় স্বাভাবিক হয় যান চলাচল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande