গুরগাঁওয়ে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গুলিচালনা, ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার
গুরগাঁও, ১১ জুলাই (হি.স.) : জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবের গুরগাঁওয়ের সেক্টর-৫৭-এ অবস্থিত বাড়িতে গত বছরের ১৭ আগস্ট গুলিচালনার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভবিষ্য দহিয়া। তিনি রোহতকের সানসিটি এলাকার বাসিন্দা। এই ঘটনায়
গুরগাঁওয়ে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতে গুলিচালনা, ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার


গুরগাঁও, ১১ জুলাই (হি.স.) : জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবের গুরগাঁওয়ের সেক্টর-৫৭-এ অবস্থিত বাড়িতে গত বছরের ১৭ আগস্ট গুলিচালনার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভবিষ্য দহিয়া। তিনি রোহতকের সানসিটি এলাকার বাসিন্দা। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১৭ আগস্ট ভোর সাড়ে পাঁচটা নাগাদ মোটরবাইকে চেপে আসা তিন দুষ্কৃতী এলভিশ যাদবের বাড়ির নিচতলা ও প্রথম তলায় এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনার পর বাড়ির সামনে থেকে একাধিক খালি কার্তুজ উদ্ধার করা হয়। ফরেন্সিক বিশেষজ্ঞ ও ক্রাইম সিন তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজও তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এলভিশ যাদবের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে সেক্টর-৫৬ থানায় হত্যা-চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভবিষ্য দহিয়া এক সময় এলভিশ যাদবের ব্যবসায়িক অংশীদার ছিলেন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ এবং অর্থের লোভ থেকেই তিনি এক সহযোগীর সঙ্গে মিলে হামলার পরিকল্পনা করেন। পরে অন্য অভিযুক্তদের সাহায্যে এলভিশ যাদবের বাড়িতে গুলিচালনার ঘটনাটি ঘটানো হয়।

শনিবার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও ব্যক্তি বা ষড়যন্ত্রকারীর ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande