
আরামবাগ , ১১ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আরামবাগের মায়াপুর-২ নম্বর অঞ্চলের কাষ্ঠদহি এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার প্রশংসা করেন বিধায়ক। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা সংকটময় সময়ে বহু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে এই ধরনের সামাজিক উদ্যোগ নতুন প্রজন্মকে মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে।
শিবিরে এলাকার বহু স্বেচ্ছাসেবী ও যুবক-যুবতী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA