
জুনাগড়, ১১ জুলাই (হি.স.) : আত্মীয়ের অস্থি বিসর্জনের উদ্দেশ্যে সোমনাথ যাওয়ার পথে গুজরাটের জুনাগড় জেলার মাজেভড়ি গ্রামের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বানাসকাঁঠা থেকে আসা একটি গাড়ি। ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৪ জনকে জুনাগড় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য