খাল পরিষ্কারের সময় উদ্ধার পচাগলা দেহ, বারাসাতের বামনগাছিতে চাঞ্চল্য
বারাসাত, ১১ জুলাই (হি. স.): উত্তর ২৪ পরগনার বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণী এলাকায় একটি খাল থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাল পরিষ্কারের কাজ চলাকালীন শ্রমিকদের নজরে আসে দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ
মৃতদেহ উদ্ধার


বারাসাত, ১১ জুলাই (হি. স.): উত্তর ২৪ পরগনার বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণী এলাকায় একটি খাল থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাল পরিষ্কারের কাজ চলাকালীন শ্রমিকদের নজরে আসে দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বামনগাছি থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরেই জলনিকাশির সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টিতেই রেল সংলগ্ন খাল ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই সমস্যার সমাধানে পঞ্চায়েতের উদ্যোগে এদিন জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। সেই সময়ই খালের ভিতরে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান শ্রমিকরা।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃতদেহটি প্রায় দু'মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যে পড়ে ছিল। দেহটি এতটাই পচে গিয়েছে যে তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে দেহটি খালে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande