
বারাণসী, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাণসী জেলায় এক পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বারগাঁও থানার অন্তর্গত এলাকার সাতোমহুয়ার কাছে ঘটনাটি ঘটেছে। গাড়ির ধাক্কায় একজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম বিবেক জয়সওয়াল (৩৫)। তিনি ফুলপুর থানা এলাকার কুয়ানার বাজারের বাসিন্দা ছিলেন। শুক্রবার গভীর রাতে বারগাঁও থানার অন্তর্গত এলাকার সাতোমহুয়ার কাছে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্দের করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চালকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। গাড়িটি শনাক্ত করতে এবং অভিযুক্ত চালককে খুঁজে বের করতে ঘটনাস্থলের চারপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন