হীরাছড়ায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব এলাকাবাসী
কৈলাসহর, ১১ জুলাই (হি. স.):- ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে হীরাছড়া চা-বাগানের একটি জঙ্গল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘট
অস্বাভাবিক মৃত্যু


কৈলাসহর, ১১ জুলাই (হি. স.):- ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে হীরাছড়া চা-বাগানের একটি জঙ্গল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইরানি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পরদিন সকালে চা-বাগানের গভীর জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি আত্মহত্যা নয়; এর পেছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা থাকতে পারে। তবে এই দাবির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এলাকাবাসীর দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ সামনে আনা হোক। পাশাপাশি, তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। এখন সকলের নজর পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের দিকে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande