শনিবার থেকে বিশ্ব জনসংখ্যা সপ্তাহ, ১৮ জুলাই পর্যন্ত চলবে জনসচেতনতামূলক কর্মসূচি
ভোপাল, ১১ জুলাই (হি.স.) : শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশে জনসচেতনতামূলক রথযাত্রা ও র্যালির মাধ্যমে বিশ্ব জনসংখ্যা সপ্তাহের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১৮ জুলাই পর্যন্ত বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা
শনিবার থেকে বিশ্ব জনসংখ্যা সপ্তাহ, ১৮ জুলাই পর্যন্ত চলবে জনসচেতনতামূলক কর্মসূচি


ভোপাল, ১১ জুলাই (হি.স.) : শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশে জনসচেতনতামূলক রথযাত্রা ও র্যালির মাধ্যমে বিশ্ব জনসংখ্যা সপ্তাহের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১৮ জুলাই পর্যন্ত বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।

সিহোর জেলার মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক (সিএমএইচও) ডা. সুধীর দেহরিয়া জানান, এই অভিযানের মূল লক্ষ্য জনসংখ্যা স্থিতিকরণ, পরিবার পরিকল্পনা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।

এ বছর অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য এবং অনিচ্ছাকৃত গর্ভধারণ এড়াতে গর্ভধারণের মধ্যে সঠিক সময়ের ব্যবধান বজায় রাখুন।” অভিযান চলাকালীন বিবাহের পর উপযুক্ত সময়ে সন্তান গ্রহণ, দুই সন্তানের জন্মের মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখা, প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা পরিষেবা গ্রহণ, পরিবার পরিকল্পনায় পুরুষদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থায়ী ও অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande