
আরামবাগ , ১১ জুলাই (হি.স.): গোঘাট ১ নম্বর বিডিও অফিসে আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়া, অতিরিক্ত কাজের চাপ এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের ই-কেওয়াইসি আপলোডের দায়িত্বের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন বহু আশা কর্মী।
বিক্ষোভের জেরে বিডিও অফিস চত্বরে ভিড় বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একের পর এক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হলেও তার যথাযথ স্বীকৃতি ও সুবিধা মিলছে না। অন্নপূর্ণা যোজনা থেকে অনেকের নাম বাদ পড়া এবং আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি আপলোডের বাড়তি দায়িত্ব তাঁদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।
পরে বিক্ষোভকারীরা তাঁদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রশাসনের হাতে তুলে দেন। পুলিশি নজরদারিতে গোটা বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA