গোঘাট এক নাম্বার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীদের বিক্ষোভ
আরামবাগ , ১১ জুলাই (হি.স.): হুগলির গোঘাট-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন দাবিকে সামনে রেখে শনিবার বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তাঁদের দিয়ে একাধিক অ-স্বাস্থ্য সংক্রান্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তুলে প্রত
গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীদের বিক্ষোভ


আরামবাগ , ১১ জুলাই (হি.স.): হুগলির গোঘাট-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন দাবিকে সামনে রেখে শনিবার বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তাঁদের দিয়ে একাধিক অ-স্বাস্থ্য সংক্রান্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানান তাঁরা।

বিক্ষোভকারী আশা কর্মীদের দাবি, তাঁদের মূল দায়িত্ব স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রশাসনিক ও তথ্যপ্রযুক্তি-ভিত্তিক কাজও তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তাঁদের পক্ষে করা সম্ভব নয়। বিশেষ করে ই-কেওয়াইসি (e-KYC) ও ডাটা এন্ট্রির মতো কম্পিউটার-নির্ভর কাজ করতে তাঁরা অপারগ বলে জানান। তাঁদের বক্তব্য, তাঁরা কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষিত নন, ফলে এই ধরনের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

এছাড়াও, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন আশা কর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সরকারি সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।

আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোনও দায়িত্ব তাঁরা পালন করবেন না। এমনকি অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব থাকলেও অ-স্বাস্থ্য সংক্রান্ত কাজ করবেন না বলেই জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভ চলাকালীন স্বাস্থ্যকেন্দ্র চত্বরে কিছু সময় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আশা কর্মীরা দ্রুত তাঁদের দাবিদাওয়া বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande