অবৈধ গ্যাস রিফিলিং কাণ্ডের তদন্তে ইনফোর্স ব্রাঞ্চের প্রতিনিধি দল
আরামবাগ , ১১ জুলাই (হি.স.): অবৈধ গ্যাস রিফিলিং কাণ্ডে তদন্তে ইনফোর্স ব্রাঞ্চের প্রতিনিধি দল, গোঘাটে চাঞ্চল্য গোঘাটে অবৈধ গ্যাস রিফিলিংয়ের ঘটনায় তদন্তে নামল পুলিশের ইনফোর্স ব্রাঞ্চ। শনিবার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের মামুদপু
অবৈধ গ্যাস রিফিলিং কাণ্ডে তদন্তে পুলিশের প্রতিনিধিদল


আরামবাগ , ১১ জুলাই (হি.স.): অবৈধ গ্যাস রিফিলিং কাণ্ডে তদন্তে ইনফোর্স ব্রাঞ্চের প্রতিনিধি দল, গোঘাটে চাঞ্চল্য

গোঘাটে অবৈধ গ্যাস রিফিলিংয়ের ঘটনায় তদন্তে নামল পুলিশের ইনফোর্স ব্রাঞ্চ। শনিবার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের মামুদপুর এলাকায় তদন্তে পৌঁছায় পুলিশের একটি প্রতিনিধি দল।

জানা যায়, শুক্রবার গভীর রাতে মামুদপুর এলাকায় একটি দোকানে অবৈধভাবে গৃহস্থালির এলপিজি সিলিন্ডার থেকে ছোট চার চাকার গাড়ি ও টোটোতে গ্যাস রিফিলিং করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে এক দোকানদারকে গ্রেফতার করা হয়।

শনিবার ওই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ইনফোর্স ব্রাঞ্চের প্রতিনিধি দল। পুলিশ অফিসার দীনেশচন্দ্র দার নেতৃত্বে তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে। কীভাবে এই অবৈধ গ্যাস রিফিলিং চলছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় এ ধরনের অবৈধ গ্যাস রিফিলিং চলছিল, যা যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারত। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande