পুরশুড়া বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক, উন্নয়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা
আরামবাগ , ১১জুলাই (হি.স.): পুরশুড়া বিডিও অফিসে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুল–১ নম্বর ব্লকের বিডিও, পুরশুড়া ও আরামবাগ ব্লকের বিডিও এবং বিভিন্ন ব্লকের জয়েন্ট বিডিওরা। বৈঠকে সাধারণ মানুষের সমস্যা দ
পুরশুড়া বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক


আরামবাগ , ১১জুলাই (হি.স.): পুরশুড়া বিডিও অফিসে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুল–১ নম্বর ব্লকের বিডিও, পুরশুড়া ও আরামবাগ ব্লকের বিডিও এবং বিভিন্ন ব্লকের জয়েন্ট বিডিওরা।

বৈঠকে সাধারণ মানুষের সমস্যা দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক পরিষেবার মানোন্নয়ন এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এদিন আগামী দিনের কর্মপরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং জনস্বার্থে প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানা গেছে।

পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান, সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই এদিনের এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande