৪১ বছর পর ফিরে পেলেন নিজের জমি, পুরশুড়ায় যুব তৃণমূলের পার্টি অফিস সরিয়ে মালিকের হাতে সম্পত্তি ফিরিয়ে দেওয়া হল
আরামবাগ , ১১ জুলাই (হি.স.):হুগলি জেলার পুরশুড়া বিধানসভার হারুয়া গ্রামে দীর্ঘদিনের জমি-দখল সংক্রান্ত একটি বিতর্কের অবসান ঘটল শনিবার। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার খিদিরপুরের বাসিন্দা বিন্দু ধোলে প্রায় ৪১ বছর আগে হারুয়া গ্রামের মূল রাস্তার ধ
বাড়ি ফিরিয়ে দিচ্ছেন বিমান ঘোষ


আরামবাগ , ১১ জুলাই (হি.স.):হুগলি জেলার পুরশুড়া বিধানসভার হারুয়া গ্রামে দীর্ঘদিনের জমি-দখল সংক্রান্ত একটি বিতর্কের অবসান ঘটল শনিবার। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার খিদিরপুরের বাসিন্দা বিন্দু ধোলে প্রায় ৪১ বছর আগে হারুয়া গ্রামের মূল রাস্তার ধারে ১ শতক জমি ক্রয় করেছিলেন। পরবর্তীকালে সেই জমি তাঁর তিন সন্তান সৌমেন ধোলে, সঞ্জয় ধোলে ও সন্তু ধোলের নামেও নথিভুক্ত ছিল।

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমলে ওই জমি দখল করে সেখানে যুব তৃণমূলের একটি পার্টি অফিস নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে নিজেদের সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে পরিবারটি বিভিন্ন মহলে আবেদন জানিয়ে আসছিল।

শনিবার পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে জমিটি প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়। এদিন জমির দখল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিন্দু ধোলে ও তাঁর পরিবারের সদস্যরা।

বিন্দু ধোলে বলেন, বহু বছর ধরে নিজের কেনা জমি ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ ৪১ বছর পর সেই সম্পত্তি ফিরে পেয়ে তিনি অত্যন্ত খুশি। তাঁর সন্তানরাও জানান, এটি তাঁদের পরিবারের কাছে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হওয়ায় প্রকৃত মালিকরা তাঁদের অধিকার ফিরে পেলেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande