
হুগলি , ১১ জুলাই (হি.স.): ত্রিবেণীর ঐতিহ্যবাহী ত্রিবেণী কুম্ভ মেলাকে সামনে রেখে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজ্য নির্গুনানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং পূজ্য জগদাতিহা দাস প্রভুসহ মেলার আয়োজক ও বিশিষ্ট ব্যক্তিরা।
সাংবাদিক সম্মেলনে ত্রিবেণী কুম্ভ মেলার বিভিন্ন আয়োজন, ধর্মীয় অনুষ্ঠান, ভক্তদের সুবিধা এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। মেলাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়।
এদিন বিধায়ক সুবীর নাগ বলেন, ত্রিবেণী কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই মেলায় প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে, যা এলাকার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।
তিনি ত্রিবেণীর এই ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসব সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন এবং মেলার সার্বিক সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA