শিলচরের স্পা কাণ্ড : গ্রেফতার পলাতক দুই অভিযুক্ত
শিলচর (অসম), ১২ জুলাই (হি.স.) : শিলচরের দুটি স্পা সেন্টারে দেহব্যবসা এবং মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক দুই অভিযুক্ত যথাক্রমে রোহিত দেবনাথ এবং রূপালি দাসকে পুলিশ গ্রেফতার করেছে। আজ রবিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়
সাংবাদিক সম্মেলনে কাছাড়ের এএসপি মানস শইকিয়া


শিলচর (অসম), ১২ জুলাই (হি.স.) : শিলচরের দুটি স্পা সেন্টারে দেহব্যবসা এবং মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক দুই অভিযুক্ত যথাক্রমে রোহিত দেবনাথ এবং রূপালি দাসকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ রবিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া এ খবর দিয়ে জানান, গতকাল শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জুন শিলচরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অবস্থিত লোটাস স্পা এবং লাভলি স্পা-তে পুলিশ অভিযান চালিয়ে ২৮ জন মহিলা-তরুণীকে আটক করা হয়। অভিযানের পর পুলিশ স্পা সেন্টার দুটির মালিক রোহিত দেবনাথ ও রূপালি দাসের বিরুদ্ধে মানবপাচার ও দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করে। পুলিশের দাবি, অভিযানের পর থেকেই তাঁরা গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande