সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা
কলকাতা, ১২ জুলাই (হি.স.): ম্যাচজুড়ে খুব গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয়ের পথ খুঁজে নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাল লিওনেল মেসির আর্জেন
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা


কলকাতা, ১২ জুলাই (হি.স.):

ম্যাচজুড়ে খুব গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয়ের পথ খুঁজে নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল আর্জেন্টিনা।

বিশ্বকাপের শেষ কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারাল লিওনেল মেসির আর্জেন্টিনা।

ম্যাচের দশম মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলিক্সেস ম্যাক আলিস্টার। দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবলের প্রদর্শনীতে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইসরা।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল ১–১ গোলে সমতায়। এরপর আলভারাজের দুর্দান্ত গোল ম্যাচের চেহারা পাল্টে দেয়। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন ম্যাক আলিস্টার। তাতে ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা চলে গেল সেমিফাইনালে।

কানসাস সিটিতে সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ এখন ইংল্যান্ড। আটলান্টায় আগামী বুধবার ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande