
কলকাতা, ১২ জুলাই (হি. স.): ভারতী শ্রমজীবী পত্রকার সমিতি কলকাতায় কার্যালয়ের সূচনা করলো। রবিবার মৌলালি সংলগ্ন এলাকায় কার্যালয়ের উদ্বোধন করা হয়। গিরিধারী শর্মা এদিন উদ্বোধনী বক্তব্যে জানান, এই মুহূর্তে ২৬টি প্রদেশে রয়েছে সংগঠনের সদস্য। প্রায় ২২ হাজার সদস্য যোগদান করেছেন| এদিন রাজ্য কমিটির পরিচালন পর্ষদের সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন শুভেন্দু চ্যাটার্জি। সাধারণ সম্পাদক স্বপন কাঁড়ার| ৪ জন সহ-সভাপতি যথাক্রমে অবধেশ কুমার চৌধুরী, বাণীব্রত কাঁড়ার, বিশ্বজিৎ ব্যানার্জি ও প্রশান্ত দাস। যুগ্ম সম্পাদক শুভাশিস পাল ও প্রবীর মোদক। সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ - তাপস ধর। সহ-কোষাধ্যক্ষ মনোজ শাহ। এছাড়াও রয়েছেন সিদ্ধার্থশঙ্কর বসু, প্রশান্ত বিশ্বাস, শেফালি মাহাতো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত