
আরামবাগ , ১২ জুলাই (হি.স.): রবিবার আরামবাগে বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। অনুষ্ঠানে তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ সমাজ গঠনে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই।
বিধায়ক জানান, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দলগত মানসিকতা ও নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রতিভাবান ফুটবলাররা নিজেদের দক্ষতা আরও বিকশিত করার সুযোগ পাবে এবং ভবিষ্যতে জেলার পাশাপাশি রাজ্যের মুখ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে উপস্থিত সকল আয়োজক, প্রশিক্ষক ও খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এদিন একই অনুষ্ঠানে আরামবাগ স্মার্ট ক্রিকেট একাডেমির পক্ষ থেকে বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা জানানো হয়। এই সম্মান পেয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও সম্মান আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি একাডেমির সকল কর্মকর্তা, প্রশিক্ষক, খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্প ও আরামবাগ স্মার্ট ক্রিকেট একাডেমির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA