নলবাড়ির দৌলাশালে মাদকদ্রব্য ধ্বংস অভিযানের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তের
- পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর অসম হয়ে বহিঃরাজ্যে মাদক পাচারকারীর সংখ্যা কমেছে : হিমন্তবিশ্ব গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্যোগে চলমান বৃহৎ মাদকদ্রব্য ধ্বংস অভিযানকে স
মাদকদ্রব্য ধ্বংস অভিযানের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বে শৰ্মার


মিনি ট্যান্ডেম রোড রোলারের চালকাসনে মুখ্যমন্ত্রী


৪৭২.৫১ কোটি টাকা মূল্যের নানা ধরনের মাদকদ্রব্য


অনুষ্ঠানে বক্তব্য পেশ করছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব  শৰ্মা


- পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর অসম হয়ে বহিঃরাজ্যে মাদক পাচারকারীর সংখ্যা কমেছে : হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্যোগে চলমান বৃহৎ মাদকদ্রব্য ধ্বংস অভিযানকে স্বাগত জানিয়েছে অসম প্রদেশ বিজেপি।

আজ রবিবার নলবাড়ির দৌলাশালে অবস্থিত চতুর্দশ আসম পুলিশ ব্যাটালিয়ন ছাউনি চত্বরে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, বরক্ষেত্রীর বিধায়ক নারায়ণ ডেকা, রাজ্যের পুলিশ-প্রধান হরমিত সিং সহ সাধারণ ও পুলিশ প্রশাসন এবং বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে মিনি ট্যান্ডেম রোড রোলার দিয়ে ৪৭২.৫১ কোটি টাকা মূল্যের নানা ধরনের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের সূচনা করেছেন। প্রসঙ্গত, নলবাড়ির পাশাপাশি আসাম পুলিশের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলার সদর দফতরেও জেলা ভিত্তিক মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচি পালন করা হবে।

দৌলাশালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রতি বছর ১ হাজার কোটিরও বেশি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে আসাম পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, ভারত সরকার অসম সরকারকে যে আধুনিক মাদকদ্রব্য ধ্বংসকারী যন্ত্র প্রদান করেছে, তা ইতিমধ্যেই দৌলাশালে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আগামী ১০ দিনের মধ্যে মোট ৪৭২.৫১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হবে। এর মধ্যে রয়েছে ৫৮.৮৮ কিলোগ্রাম হেরোইন (মূল্য ১১৮ কোটি টাকা), ৩৭,৭৯৬.৩৪ কিলোগ্রাম গাঁজা (মূল্য ১৮৯ কোটি টাকা); ২,২৯,৪৪৯ শিশি কফ সিরাপ (মূল্য ২৩ কোটি টাকা); ৪,৯৬,৭১২টি ট্যাবলেট ও ক্যাপসুল (মূল্য ২০ কোটি টাকা); ৭৯.৭৭ কিলোগ্রাম আফিম (মূল্য ৪ কোটি টাকা); ৩৯.০৭ কিলোগ্রাম মরফিন (মূল্য ৪০ কোটি টাকা); ১৮,৭০,৯২২টি মেথামফেটামিন ও ইয়াবা ট্যাবলেট (মূল্য ৭৫ কোটি টাকা); ৩.২ কিলোগ্রাম মেথামফেটামিন (মূল্য ৫ কোটি টাকা); ০.০৫ কিলোগ্রাম কোকেন (মূল্য ২৪ কোটি টাকা); ৪.৬২ কিলোগ্রাম আফিম গাছ (মূল্য ২.৫০ কোটি টাকা) এবং ৯.৪৯ কিলোগ্রাম পপি স্ট্র (মূল্য ২ কোটি টাকা)।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গত পাঁচ বছরে আসাম পুলিশ এনডিপিএস আইনের অধীনে প্রায় ৩,৩০০টি মামলা দায়ের করেছে এবং ৩,২২৭ কোটির বেশি টাকার মাদকদ্রব্য বজেয়াপ্ত করেছে।

তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অসমের মাধ্যমে অন্যান্য রাজ্যে মাদক পাচারকারী অপরাধীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অসম তথা সমগ্র দেশের সমাজজীবন থেকে মাদকের মতো এই মারাত্মক অভিশাপ নির্মূল করতে বিজেপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বলেন ড. শৰ্মা। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande