চন্দননগরের উন্নয়ন নিয়ে প্রশাসকের সঙ্গে বৈঠক, উপস্থিত বিধায়ক দীপাঞ্জন গুহ
হুগলি , ১২ জুলাই (হি.স.): আগামীদিনে চন্দননগরের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রবিবার চন্দননগর পৌরনিগমের প্রশাসক তথা অতিরিক্ত জেলাশাসক (এ.ডি.এম) আশুতোষ কুমারের সঙ্গে বৈঠক করেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। রবিবারের
চন্দননগরের উন্নয়ন নিয়ে বৈঠক


হুগলি , ১২ জুলাই (হি.স.): আগামীদিনে চন্দননগরের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রবিবার চন্দননগর পৌরনিগমের প্রশাসক তথা অতিরিক্ত জেলাশাসক (এ.ডি.এম) আশুতোষ কুমারের সঙ্গে বৈঠক করেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।

রবিবারের এই বৈঠকে শহরের পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, পরিচ্ছন্নতা, আলোসহ বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন জনমুখী প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়।

বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, চন্দননগরকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ধারাবাহিকভাবে কাজ করা হবে। উন্নয়নের ক্ষেত্রে মানুষের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশাসক তথা এ.ডি.এম আশুতোষ কুমারও বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই বৈঠককে চন্দননগরের ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন প্রশাসনিক মহল ও স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande