অনন্তনাগে মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি কৃষিজমিতে
অনন্তনাগ, ১২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার চিতরগুলের নালা ছোটিহাল এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে| যার ফলে কৃষি জমি ও ফলের বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। আওরা ও দেহওয়াতুর এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে পার্শ্ব
অনন্তনাগে মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি কৃষিজমিতে


অনন্তনাগ, ১২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার চিতরগুলের নালা ছোটিহাল এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে| যার ফলে কৃষি জমি ও ফলের বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। আওরা ও দেহওয়াতুর এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে পার্শ্ববর্তী এলাকায় জল উপচে পড়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে।

পিডিপি-র রাজ্য সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক গুলজার আহমেদ ওয়ানি রবিবার বলেন, এই দুর্যোগটি শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ঘনিয়ে আসে। সকাল থেকেই আমাদের এলাকার কৃষিজমি ও ফলের বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande