রামমন্দিরের প্রণামী দুর্নীতির অভিযোগে ১৪ জুলাই ধর্মশালায় কংগ্রেসের ভজন-কীর্তন কর্মসূচি
ধর্মশালা, ১২ জুলাই (হি.স.) : অযোধ্যার রামমন্দিরের প্রণামী আত্মসাতের অভিযোগের প্রতিবাদে আগামী ১৪ জুলাই ধর্মশালায় ভজন-কীর্তনের আয়োজন করবে কংগ্রেস। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন কাংড়া জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ অনুরাগ শর্ম
রামমন্দিরের প্রণামী দুর্নীতির অভিযোগে ১৪ জুলাই ধর্মশালায় কংগ্রেসের ভজন-কীর্তন কর্মসূচি


ধর্মশালা, ১২ জুলাই (হি.স.) : অযোধ্যার রামমন্দিরের প্রণামী আত্মসাতের অভিযোগের প্রতিবাদে আগামী ১৪ জুলাই ধর্মশালায় ভজন-কীর্তনের আয়োজন করবে কংগ্রেস। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন কাংড়া জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ অনুরাগ শর্মা। তিনি জেলা কংগ্রেসের সমস্ত নেতা, পদাধিকারী ও কর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

অনুরাগ শর্মার অভিযোগ, বিজেপি রাজনৈতিক স্বার্থে মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করেছে। তাঁর দাবি, অযোধ্যার রামমন্দিরের অনুদান তছরুপের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হলে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

তিনি বলেন, বর্তমানে বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) তদন্ত শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ট্রাস্টের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ট্রাস্টের এক শীর্ষ ব্যক্তির সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে অনুরাগ শর্মা দাবি করেন, গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে।

তিনি জানান, রামমন্দিরের অনুদান দুর্নীতির অভিযোগের পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁস, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো বিভিন্ন ইস্যুতে রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর জনআন্দোলন গড়ে তোলা হবে।

কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন, জনপ্রতিনিধি, প্রাক্তন কাউন্সিলর ও কর্মীদের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অনুরাগ শর্মা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande