
হুগলি , ১২ জুলাই (হি.স.): রবিবার হুগলির পোলবায় চুঁচুড়া মণ্ডল–৫-এর উদ্যোগে আয়োজিত 'পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬' কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের কর্মী ও নেতৃত্ব অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুবীর নাগ বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার অঙ্গীকারকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কর্মীদের মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিধায়ক সকল অংশগ্রহণকারী, প্রশিক্ষক এবং আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কর্মীরা আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠিানে স্থানীয় নেতৃত্ব, দলের বিভিন্ন পদাধিকারী ও কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA