
কলকাতা, ১২ জুলাই (হি স)। নিখোঁজ হওয়ার
২৪ ঘণ্টা বাদেও কেষ্টপুর বাগজোলা খাল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার করা যায়নি। রবিবারও খালে স্পিড বোট নিয়ে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নিখোঁজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম অরিন্দম সেন। তিনি কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন অরিন্দম। সঙ্গে ছিল একটি লাল রঙের ব্যাগ এবং একটি চায়ের ফ্লাস্ক। তার পর আর বাড়ি ফেরেননি তিনি।
ফোনে যোগাযোগ করতে না পেরে যুবকের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ শুরু করে পরিবার। কিন্তু কেউ অরিন্দমের খোঁজ দিতে পারেননি। এলাকায় খোঁজখবর করেন অরিন্দমের বা়ড়ির লোকজন।
চেনাজানা বিভিন্ন লোকের কাছ থেকে পরিবার জানতে পারে, কেষ্টপুরের বাগজোলা খালের কাছে অরিন্দমকে শেষ বার দেখা গিয়েছে। তিনি খালে ঝাঁপ দিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই মর্মে থানায় জানানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত