পুরকর মেটানোর নামে বৈশাখী ডালমিয়াকে প্রতারণা, ধৃত ১
কলকাতা, ১১ জুলাই (হি.স.): বাড়ির মিউটেশন ও বকেয়া ট্যাক্সের বিল মেটানোর নামে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। তার নাম সামসুদ্দিন জমাদার (৪১)। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থেকে পুলিশ তাঁকে গ্র
পুরকর মেটানোর নামে বৈশাখী ডালমিয়াকে প্রতারণা, ধৃত ১


কলকাতা, ১১ জুলাই (হি.স.): বাড়ির মিউটেশন ও বকেয়া ট্যাক্সের বিল মেটানোর নামে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়াকে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। তার নাম সামসুদ্দিন জমাদার (৪১)। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় যুক্ত আরও দু’জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই বিষয়ে আরও জানতে ধৃত সামসুদ্দিনকেও জেরা করছেন পুলিশের আধিকারিকরা। শুধু তাই নয়, ঘটনার পিছনে কোনও বড়সড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

মূল অভিযুক্ত ব্যক্তি বাড়ির মালকিন বৈশালীকে জানান, মিউটেশন ও বকেয়া কর বাবদ ভূমি রাজস্ব দফতরের কাছে জমা করতে হবে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা। বিশ্বাস করে সেই টাকা দিয়েও দেন বৈশালী ডালমিয়া। কিন্তু মিউটেশন কিংবা করের বিল তাঁকে কিছু দেওয়া হয় না। বারবার অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি বলে অভিযোগ।

এরপরেই গত ১৫ জুন বেহালা থানায় একটি প্রতারণা মামলা রুজু করেন বৈশালী ডালমিয়া। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে বেহালা থানা। তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত সামসুদ্দিন জমাদারকে গ্রেফতার করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande