তৃণমূলের দলত্যাগীদের ‘বেইমান’, ‘গদ্দার’ বলে তোপ কল্যাণের
মুর্শিদাবাদ, ১২ জুলাই (হি স)। তৃণমূলের যে সব নেতা ঋতব্রত তৃণমূল কিংবা সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের ‘বেইমান’, ‘গদ্দার’ বলে তোপ দেগেছেন কালীঘাট তৃণমূলের অন্যতম নেতা, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাট তৃণমূলের তরফে মুর্শিদাবাদের বেল
তৃণমূলের দলত্যাগীদের ‘বেইমান’, ‘গদ্দার’ বলে তোপ কল্যাণের


মুর্শিদাবাদ, ১২ জুলাই (হি স)। তৃণমূলের যে সব নেতা ঋতব্রত তৃণমূল কিংবা সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের ‘বেইমান’, ‘গদ্দার’ বলে তোপ দেগেছেন কালীঘাট তৃণমূলের অন্যতম নেতা, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রবিবার কালীঘাট তৃণমূলের তরফে মুর্শিদাবাদের বেলডাঙায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়। সেখানে অন্যতম বক্তা ছিলেন কল্যাণবাবু। মাইক হাতে নিয়ে তিনি অপূর্ব (ডেভিড) সরকারকে তোপ দেগে বলেন, ‘‘মুর্শিদাবাদটাকে (তৃণমূলের সংগঠন) একাই নষ্ট করে দিয়ে চলে গেছে।’’

ওই কথা শুনেই উপস্থিত নেতা-কর্মীরা করতালি দিতে শুরু করেন। কল্যাণবাবু বলেন, ‘‘হুমায়ুন কবীর গেল ওর জন্যই।’’ সকলে বলে ওঠেন, ‘ঠিক-ঠিক’। কল্যাণবাবু বলেন, ‘‘হুমায়ুন কবীরকে আমাদের হারাতে হয়েছে এই ডেভিডের জন্য। ইউসুফ পাঠানও আমাকে বলত, ‘দাদা কিয়া করে, ইয়ে ডেভিড মেরা জান খা যাতা হ্যায়’। আরে ইউসুফ পাঠান, অব তেরা ডেভিড ভি তেরা সাথ সাথ চল গিয়া। অব তেরা দিল ভি খা জায়েগা!’’

কল্যাণবাবু বলেন, ‘‘ডেভিডের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছিল হুমায়ুন। ডেভিডের জন্য হুমায়ুন চলে গিয়েছে। নির্লজ্জের মতো দলের সঙ্গে গদ্দারি করে ডেভিড গদ্দারদের দলে নাম লিখিয়েছে। মানুষ মনে রাখবে।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande