ঋত-তৃণমূলের কর্মসমিতির সদস্যদের নাম দেখে বক্রোক্তি বিধায়ক কুণালের
কলকাতা, ১২ জুলাই (হি স)। “মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে এদের কী কী ভূমিকা ছিল বা হত ভেবে নিন। বাকিটা সময়, মানুষ আর দলের কর্মীদের বিবেচ্য।” আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত গোষ্ঠীর কর্মসমিতির সদস্যদের নাম দেখে রবিবার এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক কুণাল
ঋত-তৃণমূলের কর্মসমিতির সদস্যদের নাম দেখে বক্রোক্তি বিধায়ক কুণালের


কলকাতা, ১২ জুলাই (হি স)। “মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে এদের কী কী ভূমিকা ছিল বা হত ভেবে নিন। বাকিটা সময়, মানুষ আর দলের কর্মীদের বিবেচ্য।” আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত গোষ্ঠীর কর্মসমিতির সদস্যদের নাম দেখে রবিবার এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

কুণাল সামাজিক মাধ্যমে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে, ছবি বাদ দিয়ে যে বা যারা 'আসল তৃণমূল' সাজছেন, তাঁরা এই মহিলাকে এখনও ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন? ফেসবুকে দুএকটা পোস্ট দেখছি, এতকাল পর মমতাদির ছবি ছাড়া স্টিকার, কে কী পদ পেলেন। বিবেক, লজ্জা বলে কিছু নেই? এক একটা নাম দেখুন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande