কাঙ্কের সীমান্তে নকশালদের আস্তানা থেকে উদ্ধার অস্ত্র ও অন্যান্য সামগ্রী
কাঙ্কের, ১২ জুলাই (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের-নারায়ণপুর সীমান্তে আলপারস এবং গুমচুরের মধ্যবর্তী অঞ্চলে জঙ্গল ও পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালালো নিরাপত্তা বাহিনী| সেসময় নকশালদের একটি আস্তানা থেকে উদ্ধার হয়েছে দুটি পয়েন্ট ৩০৩ রাইফেল, ৩২ রাউ
কাঙ্কের সীমান্তে নকশালদের আস্তানা থেকে উদ্ধার অস্ত্র ও অন্যান্য সামগ্রী


কাঙ্কের, ১২ জুলাই (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের-নারায়ণপুর সীমান্তে আলপারস এবং গুমচুরের মধ্যবর্তী অঞ্চলে জঙ্গল ও পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালালো নিরাপত্তা বাহিনী| সেসময় নকশালদের একটি আস্তানা থেকে উদ্ধার হয়েছে দুটি পয়েন্ট ৩০৩ রাইফেল, ৩২ রাউন্ড গুলি| এছাড়াও নকশালদের ব্যবহৃত অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। কাঙ্কেরের পুলিশ সুপার নিখিল রাখেচা এই বিষয়ে জানিয়েছেন।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, জেলার স্পর্শকাতর ও নকশাল প্রভাবিত সীমান্তবর্তী এলাকাগুলোতে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানের সময়ই নিরাপত্তা বাহিনী নকশালদের একটি গোপন ঘাঁটি খুঁজে পায়। সেখান থেকে দুটি পয়েন্ট ৩০৩ রাইফেল, ৩২ রাউন্ড গুলি ছাড়াও ল্যাপটপ, ট্যাব, ওয়্যারলেস সরঞ্জাম, চার্জার, ব্যাটারি, নকশালদের পোশাক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়| সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে| কাঙ্কের জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নকশাল প্রভাবিত সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান চলছে, আগামিদিনেও তা অব্যাহত থাকবে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande