প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ নবগ্রামে, পলাতক অভিযুক্ত
মুর্শিদাবাদ, ১২ জুলাই (হি.স.): রবিবার প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। এদিন সকালে নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম নফল শেখ। ঘটন
প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ নবগ্রামে, পলাতক অভিযুক্ত


মুর্শিদাবাদ, ১২ জুলাই (হি.স.): রবিবার প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামে। এদিন সকালে নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম নফল শেখ। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবু শেখ পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হঠাৎই নফল শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশী হাবু শেখ। কিছু বুঝে ওঠার আগেই নফল শেখকে লক্ষ্য করে একের পর এক কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপরেই চম্পট দেয় অভিযুক্ত হাবু শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande