এনএফ রেলের অধীন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আরপিএফ-এর সফল অপরাধ-বিরোধী অভিযান
গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্তরেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী গত ৭ এবং ৮ জুলাই কয়েকটি অভিযান চালিয়ে যাত্রীদের সুরক্ষা মজবুত ও তার অধীক্ষেত্রের অধীনে বেআইনি কার্যকলাপ দমনের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রেলওয়ে সুরক্ষার
আরপিএফ-এর অভিযানে অবৈধ সামগ্ৰী সহ ধৃত বেআইনি কার্যকলাপে জড়িতদের একাংশ


গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্তরেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী গত ৭ এবং ৮ জুলাই কয়েকটি অভিযান চালিয়ে যাত্রীদের সুরক্ষা মজবুত ও তার অধীক্ষেত্রের অধীনে বেআইনি কার্যকলাপ দমনের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রেলওয়ে সুরক্ষার প্রতি অবিচল প্রতিশ্রুতি বজায় রেখে আরপিএফ কর্মীরা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি), আবগারি বিভাগ, শিশুকল্যাণ কর্তৃপক্ষ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে মাদক পাচার, মদের চোরাচালান, চুরি ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি তাঁরা বিপন্ন যাত্রীদের যথাসময়ে মানবিক সহায়তাও প্রদান করেছেন।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, অভিযানকালে আরপিএফ-এর টিম এনএ রেলের অধীন বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৭.৬০ লক্ষ টাকা মূল্যের ১৫ কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে। পৃথক-পৃথক কয়েকটি ঘটনায় ট্রেন ও রেলওয়ে চত্বর থেকে ২০ হাজার টাকার বেশি মূল্যের ১৮৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

মোবাইল ফোন চুরির ঘটনায় জড়িত বেশ কয়েকজন অপরাধীকে গ্রেফতারের মাধ্যমে আরপিএফ চুরি ও অন্যান্য অপরাধমূলক কার্যের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করেছে। অভিযানকালে প্রায় ১.০৪ লক্ষ টাকা মূল্যের সাতটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেগুলিকে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ।

মানবিক পদক্ষেপ অব্যাহত রেখে আরপিএফ কর্মীরা বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে সাতজন নাবালক (ছয়জন ছেলে ও একজন মেয়ে)-কে উদ্ধার করেছেন। তাদেরকে পুনর্বাসন ও পরিচর্যার জন্য সংশ্লিষ্ট শিশুকল্যাণ কমিটি ও চাইল্ড হেল্প ডেস্কের কাছে সুরক্ষিতভাবে হস্তান্তর করা হয়েছে।

জনসেবামূলক আরেকটি উল্লেখযোগ্য কাজে রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা একটি রেলওয়ে স্টেশনে অসুস্থ এক বয়স্ক যাত্রীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছেন। উপলব্ধ নথিপত্রের মাধ্যমে ওই যাত্রীর পরিচয় শনাক্ত করে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে রেলওয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরপিএফ-এর পাহারায় রেলওয়ের অ্যাম্বুলেন্সযোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। যাত্রীর পরিবারের সদস্যদেরও অবিলম্বে অবহিত করা হয়েছে।

রেলওয়ে সুরক্ষা বাহিনীর ধারাবাহিক অভিযান, রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা, রেলওয়ের সম্পত্তি রক্ষা করা এবং ভ্রমণের জন্য একটি সুরক্ষিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে নজরদারি শক্তিশালী করা, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ এবং প্রয়োজনে যাত্রীদের দ্রুত সহায়তা প্রদানের বিষয়ে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande