মমতার ওপর ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ
কোচবিহার, ১২ জুলাই (হি.স.): শিবির বদলেছেন। ঋতব্রত গোষ্ঠীতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও পেয়েছেন। তারপরেই তৃণমূলনেত্রীর প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ| রবিবার রবীন্দ্রনা
মমতার ওপর ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্রনাথ ঘোষ


কোচবিহার, ১২ জুলাই (হি.স.): শিবির বদলেছেন। ঋতব্রত গোষ্ঠীতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও পেয়েছেন। তারপরেই তৃণমূলনেত্রীর প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ| রবিবার রবীন্দ্রনাথ ঘোষ মমতা ব্যানার্জির প্রতি তাঁর অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি মমতাকে ত্যাগ করিনি; তিনিই আমাকে ত্যাগ করেছেন।

এদিন তিনি বলেন, ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ২২ বছর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন| কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২১ সাল থেকে তাঁকে দলে কোনও দায়িত্ব দেওয়া হয়নি, এমনকি নতুন সদস্যরা অপমান করলেও নেতৃত্ব কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাঁর।

উল্লেখ্য, শনিবার কলকাতায় ঋতব্রত গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতি হিসেবে ঘোষণা করে। রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, তিনি বর্তমানে অসুস্থ, কিন্তু শীঘ্রই সুস্থ হয়ে পূর্ণ শক্তিতে কাজে ফিরবেন এবং সংগঠন পুনর্গঠনের জন্য সচেষ্ট হবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande