হাতির উপদ্রব, ফালাকাটায় পথ অবরোধ গ্রামবাসীদের
আলিপুরদুয়ার, ১২ জুলাই (হি.স.): হাতির উপদ্রবে জেরবার, অথচ তার প্রতিকারে বন দফতরের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অভিযোগ এমনই| এর প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই অবরোধ
হাতির উপদ্রব, ফালাকাটায় পথ অবরোধ গ্রামবাসীদের


আলিপুরদুয়ার, ১২ জুলাই (হি.স.): হাতির উপদ্রবে জেরবার, অথচ তার প্রতিকারে বন দফতরের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অভিযোগ এমনই| এর প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার জানা গেছে, শনিবার রাতে দক্ষিণ খায়েরবাড়ি বিটের জঙ্গল থেকে তিনটি হাতির একটি দল গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। হাতির আক্রমণে ৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, এছাড়াও ফসলও ব্যাপকভাবে নষ্ট হয়েছে। এর প্রতিকারের পরিবর্তে বন দফতরের আধিকারিকদের একাংশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন গ্রামবাসীরা| রবিবার সকাল থেকে ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, জরুরি পরিস্থিতিতে ফোন করা হলেও বন দফতরের বেশ কয়েকজন আধিকারিক ফোন ধরেন না, এমনকি সময়মতো ঘটনাস্থলেও পৌঁছন না। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে বন দফতরের আধিকারিকরাও এলাকায় যান। বন দফতরের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande