শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণে পুরশুড়াতে রক্তদান শিবির
আরামবাগ , ১২ জুলাই (হি.স.): হুগলি জেলার পুরশুড়া বিধানসভার ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে বালিপুর দক্ষিণ সমবায় প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয
রক্তদান শিবিরে বিমান ঘোষ


আরামবাগ , ১২ জুলাই (হি.স.): হুগলি জেলার পুরশুড়া বিধানসভার ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে বালিপুর দক্ষিণ সমবায় প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

অনুষ্ঠানের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়। বহু স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে রক্তদান করেন।

এই উপলক্ষে বিধায়ক বিমান ঘোষ বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। একটি ইউনিট রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল সুস্থ মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে স্মরণ করে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং আয়োজক কমিটির সদস্যরা। তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

এই রক্তদান শিবির শুধু একজন মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, পাশাপাশি মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও স্থানীয় মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande