
নদিয়া, ১২ জুলাই (হি.স.): জমি কেনাবেচায় কয়েক কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন এক প্রভাবশালী তৃণমূল নেতা। রবিবার রানাঘাটের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাসকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জমি জালিয়াতির অভিযোগ উঠেছে।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি কেনাবেচাকে কেন্দ্র করে একাধিক জালিয়াতির অভিযোগ উঠছিল। অভিযোগ, উপপ্রধান উৎপল বিশ্বাস নিজের রাজনৈতিক প্রভাব খাটাতেন। এই জালিয়াতির অঙ্কের পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান। তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ