চেন্নাইয়ের স্কুল পড়ুয়াদের জন্য অতিরিক্ত বাস পরিষেবা
চেন্নাই, ১২ জুলাই (হি.স.): চেন্নাইয়ের স্কুল পড়ুয়াদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। চলতি সপ্তাহের সোমবার থেকেই তামিলনাড়ু সরকারের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন চালু করতে চলেছে ৪১টি অতিরিক্ত বিশেষ বাস। এই বাসগুলি
চেন্নাইয়ের স্কুল পড়ুয়াদের জন্য অতিরিক্ত বাস পরিষেবা


চেন্নাই, ১২ জুলাই (হি.স.): চেন্নাইয়ের স্কুল পড়ুয়াদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। চলতি সপ্তাহের সোমবার থেকেই তামিলনাড়ু সরকারের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন চালু করতে চলেছে ৪১টি অতিরিক্ত বিশেষ বাস। এই বাসগুলি আবাসিক এলাকা ও স্কুলগুলির মধ্যে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বিশেষ পরিষেবা দেবে।

সংশ্লিষ্ট পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, সকালের দিকে পড়ুয়াদের নিজ নিজ এলাকার বাস স্টপ থেকে নিরাপদে স্কুলে পৌঁছে দেওয়া এবং স্কুল ছুটির পর সন্ধ্যায় আবার নির্দিষ্ট বাস স্টপে ফিরিয়ে আনার জন্য এই পরিষেবা মিলবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande