চোলাই মদ তৈরির প্রতিবাদ করায় তিন মহিলাকে মারধরের অভিযোগ দাসপুরে
পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই (হি.স.): চোলাই মদ তৈরির প্রতিবাদ করায় তিন মহিলাকে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার আরিট গ্রামে। আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে ভ
চোলাই মদ তৈরির প্রতিবাদ করায় তিন মহিলাকে মারধরের অভিযোগ দাসপুরে


পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই (হি.স.): চোলাই মদ তৈরির প্রতিবাদ করায় তিন মহিলাকে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার আরিট গ্রামে। আহত মহিলাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত মহিলারা বেশ কিছুদিন ধরে এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সচেতন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাঁরা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন বলেও জানা গেছে। অভিযোগ, রবিবার সকালে ওই তিনজন মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পুরুষ ও মহিলা তাঁদের পথ আটকায়। প্রথমে বচসা, তারপরে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই তিন মহিলাকে প্রকাশ্য রাস্তায় ফেলে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande