রানিবাঁধে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রামবাসীদের
বাঁকুড়া, ১২ জুলাই (হি.স.): দীর্ঘদিন ধরে প্রশাসনের দরজায় কড়া নেড়েও মেলেনি সুরাহা। অবশেষে কোনও সরকারি সাহায্যের তোয়াক্কা না করে, নিজেদের যাতায়াতের রাস্তা নিজেরাই মেরামতের উদ্যোগ নিলেন বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের খেড়িয়াশা গ্রামের বাসিন্দারা। রবিবার
রানিবাঁধে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রামবাসীদের


বাঁকুড়া, ১২ জুলাই (হি.স.): দীর্ঘদিন ধরে প্রশাসনের দরজায় কড়া নেড়েও মেলেনি সুরাহা। অবশেষে কোনও সরকারি সাহায্যের তোয়াক্কা না করে, নিজেদের যাতায়াতের রাস্তা নিজেরাই মেরামতের উদ্যোগ নিলেন বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের খেড়িয়াশা গ্রামের বাসিন্দারা। রবিবার সকাল থেকেই কোদাল, ঝুড়ি হাতে কোমর বেঁধে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন গ্রামবাসীরা।

খেড়িয়াশা গ্রামে প্রায় ৭০টি জনজাতি পরিবারের বসবাস। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ঢোকার প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি বিগত কয়েক বছর ধরেই বেহাল হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায়। সম্প্রতি টানা বৃষ্টির জেরে সেই পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়ে। রাস্তা জুড়ে তৈরি হয় বড় বড় গর্ত। তারপরেই রবিবার পাথর ও মোরাম ফেলে রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande