শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ও অরণ্য সপ্তাহ উপলক্ষে খানাকুল বিধায়কের চারা গাছ বিতরণ
হুগলি , ১২ জুলাই (হি.স.): আসন্ন অরণ্য সপ্তাহ এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে রবিবার খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের কার্যালয় থেকে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। এই উপলক্ষে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজা
বিধায়কের কার্যালয় থেকে চারা গাছ বিতরণ


হুগলি , ১২ জুলাই (হি.স.): আসন্ন অরণ্য সপ্তাহ এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে রবিবার খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের কার্যালয় থেকে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। এই উপলক্ষে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার চারা গাছ তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। উপস্থিত সকলকে নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার খোলা জায়গায় চারা রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানানো হয়।

বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এবং অরণ্য সপ্তাহকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহ দেখা যায়। অনেকেই চারা সংগ্রহ করে নিয়মিত পরিচর্যার প্রতিশ্রুতি দেন। আয়োজকদের আশা, এই ধরনের উদ্যোগ আগামী দিনে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande