আসন্ন শ্রাবণী মেলা ২০২৬ উপলক্ষে হরিপালে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক
হুগলি , ১২ জুলাই (হি.স.): আসন্ন শ্রাবণী মেলা ২০২৬-কে সামনে রেখে রবিবার হরিপাল বিডিও দফতরে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মেলায় আগত লক্ষাধিক পুণ্যার্থীর নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, পরিচ্ছন্নতা,
শ্রাবণী মেলা নিয়ে বৈঠক


হুগলি , ১২ জুলাই (হি.স.):

আসন্ন শ্রাবণী মেলা ২০২৬-কে সামনে রেখে রবিবার হরিপাল বিডিও দফতরে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মেলায় আগত লক্ষাধিক পুণ্যার্থীর নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, হুগলির অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার কে. বি. সিং, হরিপালের বিধায়িকা, তারকেশ্বরের বিডিও, হরিপালের বিডিও-সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শ্রাবণী মেলা চলাকালীন পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি জচিকিৎসা পরিষেবা এবং জনসাধারণের সুবিধার্থে বিশেষ পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা শ্রাবণী মেলা সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল বিভাগের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande