
আরামবাগ , ১২ জুলাই (হি.স.): আরামবাগে তৃণমূলের নতুন জেলা সভাপতি উত্তম কুন্ডু, শুরু রাজনৈতিক তরজা। হুগলি জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তম কুন্ডু জনসমক্ষে খুব একটা দেখা যাননি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনা শুরু হয়েছে।
রবিবার এ প্রসঙ্গে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান বলেন, আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। তৃণমূল মানেই চোর। আমরা তারকেশ্বরের উন্নয়ন নিয়েই ভাবছি এবং মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি।
যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, নতুন জেলা সভাপতির নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের সাংগঠনিক কার্যকলাপে কী পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর থাকবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA